August 13, 2026 11:02 AM

printer

পাকিস্তানের বিমান বাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ ৩০ জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন 

পাকিস্তানের বিমান বাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ ৩০ জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন  এবং আরও অনেকে আহত হয়েছেন। ‘রিপাবলিক অফ বেলুচিস্তান’ নামক একটি সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী ও বিমান বাহিনী সুরাবের গুদার এলাকা ও এর আশপাশের জনবসতিতে  বোমাবর্ষণ ও গুলিবর্ষণ করলে , এই ঘটনা ঘটে । সংগঠনটি অভিযোগ করেছে, পাক নিরাপত্তা বাহিনী আহত সাধারণ মানুষ দের নিজেদের হেফাজতে নিয়েছে এবং স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষকে ত্রাণ ও উদ্ধারকাজে বাধা দিয়েছে। ‘রিপাবলিক অফ বেলুচিস্তান’ আন্তর্জাতিক পর্যায়ে  আহ্বান জানিয়েছে যেন তারা বেলুচ সাধারণ নাগরিকদের জীবন ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। উল্লেখ্য , গত এক দশকে পাকিস্তানের সেনাবাহিনী বেলুচিস্তানের বিভিন্ন  এলাকায়  বারবার বিমান হামলা ও গোলাবর্ষণ করার জন্য  বহু সাধারণ মানুষ  প্রাণ হারিয়েছেন।