May 18, 2026 9:27 PM

printer

পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নরওয়ের রাজধানী অসলোয়।

পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  এখন নরওয়ের রাজধানী অসলোয় । সেখানে তিনি  নরওয়ের প্রধানমন্ত্রী জনাস গড় স্টোরের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত- নরওয়ে সম্পর্ক কে পরিবেশ বান্ধব কৌশলগত অনশিদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন।

বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখে , বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনীতি, পুনরনবিকরন যোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি , কৃত্রিম মেধা ও মহাকাশ সহ বিভিন্ন  ক্ষেত্রে সহযোগিতা  আরও জোরদার করতেও সহমত পোষণ করেছেন।

বৈঠকের পরে দুই নেতা এক যৌথ প্রেস বিবৃতি দেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, গত বছর তাঁর নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু পহেলগামে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়।  সংকটের সেই সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এ ভারতের পাশে থাকার জন্যে তিনি নরওয়ে কে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবেও অভিহিত করেন।  

ভারত – EFTA বাণিজ্য ও অর্থনৈতিক অনশিদারিত্ব চুক্তি , যা গত বছর কার্যকর হয়েছে, তাকেও স্বাগত জানান প্রধানমন্ত্রী। ভারত – প্রশান্ত মহাসগরিয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

দু দেশের প্রধানমন্ত্রী  আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন।

এই সফরে প্রধানমন্ত্রী তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে  যোগ দেবেন।

নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত-নর্ডিক শিখর সম্মেলন হবে। শ্রী মোদী, রাজা হ্যারাল্ড ও রানি সনজার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

 উল্লেখ্য, এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে ৪৩ বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন।নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা করা হচ্ছে।     

সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামিকাল  যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সঙ্গে তিনি বৈঠক করবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।