August 10, 2026 6:55 PM

printer

পশ্চিম বর্ধমানের আসানসোলে সালানপুর ব্লকের পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে আসা গর্ভবতী মায়ের ঐতিহ্যবাহী ‘সাধভক্ষণ’ অনুষ্ঠান ।

পশ্চিম বর্ধমানের আসানসোলে সালানপুর ব্লকের পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে আজ সকালে চিকিৎসা করাতে আসা প্রায় ৫০ জন গর্ভবতী মায়ের জন্য আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ‘সাধভক্ষণ’ অনুষ্ঠানের । সালানপুর ব্লকের নতুন বিএমওএইচ ডাক্তার তন্ময় মণ্ডলের সার্বিক পরিকল্পনায় এবং হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যৌথ প্রচেষ্টায় এই নজরকাড়া মানবিক উদ্যোগটি বাস্তবায়িত হয়।

মঙ্গলদীপ জ্বেলে, আলতা, সিঁদুর ও আলপনা আঁকা কুলোর ডালায় হবু মায়েদের বরণ করে হাতে তুলে দেওয়া হয় আপেল ও গোলাপ ফুল। শ্রাবণ মাসের কথা মাথায় রেখে আয়োজন করা হয় পনির, ছানা ও মিষ্টি সহযোগে সম্পূর্ণ নিরামিষ অথচ পুষ্টিকর মধ্যাহ্নভোজ। মায়েদের পাশাপাশি তাঁদের পরিজনদেরও আপ্যায়িত করা হয়। আহারের আগে মায়েদের শারীরিক পরীক্ষা এবং মাতৃদুগ্ধের উপকারিতা বিষয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

বিএমওএইচ ডাক্তার তন্ময় মণ্ডল জানান, “আয়ুষ সপ্তাহের ‘মাতৃ বন্দনা দিবস’ উপলক্ষে ঝুকি পূর্ণ  অন্তঃসত্ত্বা মায়েদের শারীরিক পরীক্ষার পাশাপাশি বাঙালির ঐতিহ্য মেনে এই সাধভক্ষণের ব্যবস্থা করা হয়।”

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) ডাক্তার মহম্মদ ইউনুস বলেন, “গ্রামীণ হাসপাতালে এমন  উদ্যোগ বিরল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।