May 18, 2026 9:41 PM

printer

পশ্চিমবঙ্গ সরকার প্রাতিষ্ঠানিক দূর্নীতি  এবং  নারী ও  শিশুদের উপরে নির্যাতনের ঘটনায় দুটি তদন্ত কমিশন গঠন করেছে।

পশ্চিমবঙ্গ সরকার প্রাতিষ্ঠানিক দূর্নীতি  এবং  নারী ও  শিশুদের উপরে নির্যাতনের ঘটনায় দুটি তদন্ত কমিশন গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরহিত্যে  নবান্নে আজ রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সংক্রান্ত দুটি প্রস্তাব গৃহীত হয়।

আগামী পয়লা জুন থেকে কমিশন কাজ শুরু করবে।

মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের জানান,  আগের সরকারের আমলে মিড ডে মিল, আবাস যোজনা, একশো দিনের কাজ, আমফান, কাটমানি, অবৈধ নির্মান এর মত ক্ষেত্রে যে দূর্নীতি হয়েছিল তার তদন্তে হাই কোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিত বসু ও এডিজি জয়রামন কে সদস্য সচিব করে একটি কমিশন গঠন  করা হয়েছে।   অন্যদিকে নারী ও শিশুদের উপরে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং এডিজি দময়ন্তী সেনকে সদস্য সচিব করে তৈরি করা হয়েছে আর একটি  কমিশন।  

সাধারন মানুষ, ঠিকাদারি সংস্থা, লোকায়ুক্ত এর সঙ্গে যুক্ত ব্যাক্তি এবং সাংসদ ও বিধায়ক বাদে অন্য জনপ্রতিনিধিরা এই কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবে।  রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব কমিশনকে সব ধরনের সহায়তা করবে। কমিশনের সুপারিশের ভিত্তিতে তিরিশ দিন পর থেকে এফ আই আর দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।