July 31, 2026 8:57 AM

printer

পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলেও মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।

পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলেও মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।

তিনি গতকাল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং অ্যাকাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত দুই মাসে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন। সরকার পরিবর্তনের পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, দাগি অপরাধীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কাজ পুলিশ সাফল্যের সঙ্গেই সম্পন্ন করেছে। এরাজ্যে পুলিশের যেসমস্ত কর্মী রয়েছেন, তারা আরও ভালোভাবে কাজ করতে পারেন বলেও শুভেন্দু অধিকারী আস্থা ব্যক্ত করেন।  

 তবে পুলিশের যেসব সমস্যা রয়েছে, সরকার সেদিকেও নজর দিচ্ছে এবং সরকার সবসময়ই তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

এর আগে মুখ্যমন্ত্রীকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্ত, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অমিত কুমার সিং সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।