July 9, 2026 12:09 PM

printer

পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনের উপ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, রাজ্য বিধানসভার সচিব সৌমেন্দ্র নাথ দাস-কে রিটার্নিং অফিসার নিযুক্ত করেছে।

পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনের উপ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, রাজ্য বিধানসভার সচিব সৌমেন্দ্র নাথ দাস-কে রিটার্নিং অফিসার নিযুক্ত করেছে।

বিধানসভার যুগ্ম সচিব শান্তনু দাস-কে নিযুক্ত করা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে।

  রাজ্যসভার এই তিনটি আসনে ভোট নেওয়া হবে ২৪শে জুলাই। ওইদিনই ভোট গণনা। ১৪’ই জুলাই পর্যন্ত মনোনয়ন দাখিল করা হবে। পরের দিন জমা পড়া মনোনয়গুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন ১৭’ই জুলাই।

 উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক ইস্তফা দেওয়ায় এই আসনগুলি শূন্য হয়।