May 30, 2026 9:42 PM

printer

পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে চালু করা হয়েছে ‘স্বচ্ছ মোবাইল অ্যাপ

বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে ‘স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল, এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যেকোনো সাধারণ নাগরিক, এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশী সংক্রান্ত সমস্যার ছবি তুলে ‘স্বচ্ছ অ্যাপে’ আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অভিযোগ পাওয়ার দু’ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। শ্রী মনোহরলাল বলেন, প্রধানমন্ত্রী বার বার স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাচ্ছেন। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় শহর ও গ্রামাঞ্চলের পরিচ্ছন্নতা রক্ষার কাজ চলেছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে এই কর্মসূচীকে পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে ১০টি পুরসভা ও পুরনিগমে এই পরিষেবা চালু হচ্ছে। ধাপে ধাপে তা রাজ্যের ১২০টিরও বেশি পুরসভায় পৌঁছে দেওয়া হবে। পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।