August 4, 2026 12:50 PM

printer

পশ্চিমবঙ্গে, নতুন ভোটার হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে এবার থেকে, ৬ নম্বর ফর্মের সঙ্গে বাবা-মায়ের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী- SIR সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে।

পশ্চিমবঙ্গে, নতুন ভোটার হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে এবার থেকে, ৬ নম্বর ফর্মের সঙ্গে বাবা-মায়ের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী- SIR সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এ জন্য ৬ নম্বর ফর্মের মূল কাঠামোয় কোনও পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র একটি ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে। এই তথ্যের মাধ্যমে নতুন ভোটারদের সহজে চিহ্নিত করা সম্ভব হবে এবং প্রয়োজনীয় নথিপত্রের সংখ্যাও কমবে বলে কমিশনের দাবি। ঘোষণাপত্র পূরণ না করলে, অনলাইনে আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপে যাওয়া যাবে না।

প্রসঙ্গতঃ, বিহারে গত বছর SIR চলাকালীন এই ব্যবস্থা কার্যকর করা হয়েছিল।