June 9, 2026 12:49 PM

printer

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পাট উৎপাদনকারী জেলা মুর্শিদাবাদে এবছরও পাট চাষ বেড়েছে

রাজ্যের মধ্যে সর্বোচ্চ পাট উৎপাদনকারী জেলা মুর্শিদাবাদে এবছরও পাট চাষের পরিমান বেড়েছে। চলতি মরসুমে  ১ লক্ষ ৩০হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গতবছর এক লক্ষ হেক্টরের কিছুটা বেশি জমিতে এই চাষ হয়েছিল। এবার চাষ এত বেড়ে যাওয়ার কারণ কেন্দ্রীয় সহায়ক মুল্যের বৃদ্ধি বলে দাবি করেছেন কৃষকেরা। বেশি মুনাফা হওয়ায় এবার পাট চাষের এলাকা বাড়ছে। জেলার নওদা, হরিহরপাড়া, বহরমপুর, কান্দি, জলঙ্গি, রানিনগর, ডোমকল, ইসলামপুরে পাট চাষ বেড়েছে।

কৃষকরা জানাচ্ছেন, এবছর আবহাওয়া পাট চাষের জন্য উপযুক্ত। তাই ফলন ভালো হবে। প্রচণ্ড গরমের পর জমি যখন শুকিয়ে থাকছে, তখন

বিকালে মাঝে মধ্যে কালবৈশাখীর জেরে ভালো বৃষ্টি হচ্ছে। জেলার বিভিন্ন ব্লকে দু’তিনদিন অন্তর বৃষ্টি হওয়ায় পাটের জমিতে জলের ঘাটতি মিটছে।