পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সংশোধিত নাগরিকত্ব আইন-সিএএ-র আওতায় বেশ কয়েকজন আবেদনকারীকে আজ শংসাপত্র প্রদান করেছেন।নিউটাউন কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, গুজরাত ও রাজস্থানের মত পশ্চিমবঙ্গ সরকারও সিএএ-তে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। এ ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আশ্বাস দিয়েছেন, এক মাসের মধ্যেই রাজ্য সরকারকে সিএএ আবেদনের নিষ্পত্তির অনুমতি দেওয়া হবে। তখন ৬ মাসের মধ্যে রাজ্য সরকার সিএএ আবেদনের নিষ্পত্তি করে দেবে। আবেদনের প্রক্রিয়া আরও সরলীকরণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।