May 23, 2026 7:07 PM

printer

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি প্রণয়ন করবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি প্রণয়ন করবে। কলকাতার শিয়ালদায় আজ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নব নিযুক্তদের নিয়োগপত্র প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে রাজ্য সরকারের চাকরির জন্য সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার OMR শিটের কার্বন কপি পরিক্ষার্থিদের হাতে তুলে দেওয়া হবে। এর ফলে, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে। রাজ্য সরকার খুব শীঘ্রই এ সংক্রান্ত একটি নীতি ঘোষণা করবে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে যাতে সাংবিধানিক নিয়ম মেনে সংরক্ষণের সুবিধা দেওয়া হয় তা নিশ্চিত করা দরকার।