পশ্চিমবঙ্গের কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের দু‘দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গতকাল নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেনিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। শ্রী বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক-বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটতে হবে। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে বিধায়কদের কার্যকর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
News On AIR | July 4, 2026 11:17 AM
পশ্চিমবঙ্গের কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের দু’দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা