পর্যটন মন্ত্রক, ঐতিহ্যবাহী Incredible India ব্র্যান্ড এর আওতায় ভারত কে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে এয়ার ইন্ডিয়া র সঙ্গে একটি সমঝোতা স্মারক পত্র স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওাতের উপস্থিতিতে এই মউ স্বাক্ষরিত হয়। এর আওতায় , পর্যটন মন্ত্রক ও এয়ার ইন্ডিয়া সমস্ত ডিজিটাল ও অফ্ লাইন প্ল্যাটফর্ম এ পর্যটনের বিকাশ ও বিপণন এবং সুনির্দিষ্ট গন্তব্যস্থল সম্পর্কে যৌথ ভাবে প্রচার চালাবে।
এই সমঝোতার লক্ষ্য হল বিশ্ব ব্যাপী পর্যটন মানচিত্রে ভারত কে নতুন স্থানে পৌঁছে দেওয়া এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া র নেট ওয়রক আরও সম্প্রসারিত করা।