July 24, 2026 10:19 AM

printer

পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি রোধ আইন, ২০২৪-এর আওতায় দায়ের হওয়া মামলাগুলির শুনানির জন্য দিল্লি হাইকোর্ট ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে।

পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি রোধ আইন, ২০২৪-এর আওতায় দায়ের হওয়া মামলাগুলির শুনানির জন্য দিল্লি হাইকোর্ট ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে। সরকারি পরীক্ষায় অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এসংক্রান্ত ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট জানিয়েছেরাউস অ্যাভিনিউ কোর্টের বিচারবিভাগীয় আধিকারিক অনু গ্রোভার বালিগা এখন থেকে এ-ধরনের অপরাধের মামলাগুলির শুনানির জন্য একটি বিশেষভাবে মনোনীত ফাস্ট ট্র্যাক আদালতের দায়িত্বে থাকবেন। এর আগে শ্রী বালিগা তিস হাজারি কোর্টের মধ্যস্থতা কেন্দ্রের দায়িত্বে থাকা বিচারক হিসেবে কর্মরত ছিলেন। ফাস্ট ট্র্যাক আদালতের দায়িত্ব পালনের জন্য তাঁকে রাউস অ্যাভিনিউ কোর্টে বিশেষ বিচার হিসেবে বদলি করা হয়েছে।