পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ পেশ করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, বিলটি সভায় উত্থাপন করবেন। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। নতুন এই খসড়া বিলে দোষীদের নূন্যতম সাজা পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে ৫০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানারও বিদান রাখা হয়েছে।
এদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিল পেশ প্রসঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনকারী পড়ুয়া তথা সমগ্র দেশবাসীর তাঁর ওপর আস্থা রয়েছে। দ্রুত ন্যয়বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি।