পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব, অরুণাচলপ্রদেশের গ্ল-লেক-কে ভারতের ১০১-তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জৈব বৈচিত্র সংরক্ষণ, জল ও পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘস্হায়ী জীবনধারণের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্হিতি এই স্বচ্ছ হ্রদ জৈব বৈচিত্র্যে এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে দেড়শোটিরও বেশি গাছ এবং ৪৯-টি অর্কিটেড প্রজাতি রয়েছে।
এছাড়াও কামলাং, ব্যাঘ্র প্রকল্প ও বন্য প্রাণ স্যাংচুয়ারিও রয়েছে এই জলাশয়ের আশেপাশে।
পরিসংখ্যা দিয়ে শ্রী যাদব জানান, ২০১৪-য় যেখানে ২৬-টি রামসার সাইট ছিল, বর্তমানে তা বেড়ে দাঁড়ালো ১০১।