May 11, 2026 1:02 PM

printer

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লি থেকে অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েনের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লি থেকে অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েনের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভূপেন্দ্র যাদব জানান, কনফারেন্স অফ পার্টিস বা কপ ৩১-এর অগ্রাধিকার এবং চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠানের মূল আলোচ্যসূচি নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, ভারত ২০৩১-৩৫ সালের  ইউএনএফসিসি-তে জাতীয় প্রতিশ্রুতিবদ্ধ কর্মসূচির বর্ধিত পরিকল্পনা জমা দিয়েছে। ভারত যে পরিবেশরক্ষায় দায়বদ্ধ, এর মাধ্যমেই তার প্রমাণ মিলেছে।