June 14, 2026 10:12 AM

printer

ন্যাশানাল টেস্টিং এজেন্সি – এনটিএ, কর্মযোগী ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষক ও পরীক্ষা সংক্রান্ত আধিকারিকদের পরীক্ষা কর্মযোগী নামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীর ব্যবস্থা করেছে।

ন্যাশানাল টেস্টিং এজেন্সি – এনটিএ, কর্মযোগী ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষক ও পরীক্ষা সংক্রান্ত আধিকারিকদের পরীক্ষা কর্মযোগী নামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীর ব্যবস্থা করেছে। এর লক্ষ্য হল পরীক্ষা চলাকালীন নজরদারি ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা। অফলাইন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষক এবং অন্যান্য কর্মচারীরা কি ভূমিকা নেবেন, তা এই প্রশিক্ষণ চলাকালীন এনটিএ কর্তৃপক্ষ বুঝিয়ে দেবে।

সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের ক্ষেত্রেও পরীক্ষা কর্মযোগী কর্মসূচী কার্যকর করা হবে।