ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট UG র আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। NTA জানিয়েছে এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোন প্রতারক চক্রের কাজ। এই চক্র, ছাত্রছাত্রী ও তাদের পরিবারের উদ্বেগকে ব্যবহার করতে চাইছে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা সম্পূর্ণ অক্ষুণ্ণ রয়েছে এবং পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারে তার জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে। NTA আরও বলেছে, তারা সাইবার-অপরাধ প্রতিরোধ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে, যাতে এইসব চ্যানেল ও অ্যাকাউন্টগুলিকে শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়।
News On AIR | June 6, 2026 9:50 PM
ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট UG র আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে।