নেপালি ভাষার মহাকবি ভানুভক্ত-এর ২১৩-তম জন্মদিনে, তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। রাজ্য প্রশাসন, নেপালি ভাষার আদিকবির জন্মজয়ন্তী উপলক্ষ্যে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভা ভবনে এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে, তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এক অনুষ্ঠানে ভানুভক্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান, সাংসদ রাজু বিস্ত।