নীট সংক্রান্ত বিষয়ে পরীক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে লোকসভা আজ দুপুর ২-টো পর্যন্ত মুলতুবি করা হয়েছে। অধ্যক্ষ ওম বিড়লা, আজ সকাল ১১-টা প্রশ্নোত্তর পর্ব শুরু করলে বিরোধীরা নীট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলেন এবং অযোধ্যার রামমন্দির অনুদানে অনিয়মের বিষয়টিও উত্থাপন করেন। অধ্যক্ষ বলেন, আজ আন্তর্জাতিক যুব দিবস দেশের শিক্ষা, বিজ্ঞান, মহাকাশ, গবেষণা, প্রযুক্তি সব ক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
অধ্যক্ষ লাগাতার বিরোধীদের সভা সুষ্ঠুভাবে পরিচালনা করার আহ্বান জানান। তিনি বলেন, নীতিগতভাবে পার্থক্য থাকতেই পারে, তবে দেশের মানুষ সুষ্ঠুভাবে সংসদ পরিচালনা দেখতে চায়। সংসদের মর্যাদা রক্ষা করা সকলেরই কর্তব্য।
এদিকে, বিরোধীরা তাদের দাবিতে অনড় থাকায় অধ্যক্ষ দুপুর ২-টো পর্যন্ত সভা মুলতুবি ঘোষণা করে।