নির্বাচন কমিশনার এবং ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স‘ কাউন্সিলের চেয়ারম্যান জ্ঞানেশ কুমার আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত কাজাখস্তানের রাষ্ট্রদূত Azamat Yeskarayev-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সমাজ মাধ্যমের এক বার্তায় নির্বাচন কমিশন জানিয়েছে, IICDEM ২০২৬-এর দৃষ্টিভঙ্গির সঙ্গে সংগতি রেখে উভয় পক্ষই গণতান্ত্রিক সহযোগিতা জোরদার করার যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এছাড়া, নির্বাচন পরিচালনা এবং ভোট কর্মীদের প্রশিক্ষণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে দুটি দেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে।