নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষ বেলা ২-টো পর্যন্ত মুলতুবি করা হয়।
লোকসভার অধিবেশন বেলা ১১-টায় শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিওরধি সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ, সভা পরিচালনার জন্য সদস্যদের সহযোগিতা প্রার্থনা করলেও তাতে কোন ফল হয়নি। অধ্যক্ষ বলেন, গতকালও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে সংসদের গরিমা অক্ষুন্ন রাখা ও আলোচনা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার আবেদন রেখেছিলেন।
অধ্যক্ষ জানান সংসদ কখনও স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এর পরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা ২-টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়।
একই ইস্যুতে রাজ্যসভার অধিবেশনও বেলা ২-টো পর্যন্ত মুলতুবি করে দিতে হয়। চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণ শুন্যকাল শুরু করতেও গেলেও বিরোধীদের হট্টগোলে তা সম্ভব হয়নি।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন কংগ্রেস ও সমাজবাদি দল অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে। তারা দানের ক্ষেত্রে বেনিয়ম নিয়ে ধর্না প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি দেশকে বিপথে চালিত করার জন্য তাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান।