July 27, 2026 1:49 PM

printer

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ সংক্রান্ত একগুচ্ছ আবেদনের শুনানি আগামীকাল হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ সংক্রান্ত একগুচ্ছ আবেদনের শুনানি আগামীকাল হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চ অন্যান্য আবেদনের পাশাপাশি আরও একটি পৃথক আবেদনের শুনানি গ্রহণ করতেও রাজি হয়েছে। আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের কয়েকজন সদস্য এই আবেদনটি দায়ের করেছিলেন।

শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে প্রতিবাদ জানানোর অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত বলে প্রধান বিচারপতি সূর্য কান্ত আজ মন্তব্য করেছেন।

কেন্দ্রের তরফ থেকে আদালতকে  সহায়তা করবেন বলে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা আশ্বাস দেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।