নিট কান্ডের প্রতিবাদে ধর্মতলার মিছিলে বিশৃঙ্খলার ঘটনার সঙ্গে প্রকৃত আন্দোলনকারীদের কেউ জড়িত ছিলেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাংবাদিকদের ওপর বর্বরোচিত আক্রমণ এবং অশান্তি সৃষ্টির ঘটনায় যারা যুক্ত, তাদের কাউকেই রেয়াত করা হবে না, কলকাতা পুলিশ কমিশনার তাঁকে সমস্ত তথ্য পাঠিয়েছেন। গুন্ডাদমন আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
এদিকে, মিছিলে অশান্তির ঘটনায় আজ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল সাবাস খান, মহম্মদ জহিরুদ্দীন মাল, মহম্মদ সলমন হোসেন। এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল ১৪। এদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ২ দিনের পুলিশ হেফাজত হয়েছে।
ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।