‘নিট’-এর প্রশ্নফাঁস ইস্যুতে যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন মোতায়েন থাকা র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর হাতিয়ার ব্যবহারের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানি-তে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে এই আদেশ দেয়। শুনানি চলাকালীন, আবেদনকারীদের অন্যতম একটি দাবি নিয়ে প্রশ্ন তোলে আদালত। পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো বা বিপিআরডি (BPR&D)-র দেওয়া নির্দেশিকার উল্লেখ করে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষনে জানায় যে, পুলিশ ও সুরক্ষা বাহিনী কেবল চরম বা ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গান ব্যবহার করার অনুমতি পায়, সাধারণ ক্ষেত্রে নয়।
News On AIR | July 30, 2026 10:03 PM
নিট’-এর প্রশ্নফাঁস ইস্যুতে যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন মোতায়েন থাকা র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর হাতিয়ার ব্যবহারের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।