July 27, 2026 1:40 PM

printer

নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজ প্রথমে বেলা ১২ টা এবং পরে দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হ

নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজ প্রথমে বেলা ১২ টা এবং পরে দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়েছেএর আগে বেলা ১১টায় লোকসভা অধিবেশন শুরু হলে স্পিকার ওম বিড়লা ভারোত্তোলক মীরাবাই চানু, চানামবম ঋষিকান্ত সিং, রাজা মুথুপান্ডি এবং প্যারা-পাওয়ারলিফটার ঝান্ডু কুমারকে গ্লাসগোতে অনুষ্ঠিত ২৩তম কমনওয়েলথ গেমসে দেশের হয়ে  পদক জয়ের জন্য অভিনন্দন জানান।    

এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধীরা ছাত্রদের ওপর পুলিশি  পদক্ষেপের প্রসঙ্গ তুললে  অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব চলাকালীন অন্য কোনো প্রসঙ্গে কথা না বলতে অনুরোধ করে এবং  বিরোধীদের সহযোগিতা কামনা করেন। শ্রী বিড়লা সতর্ক করে বলেন, সদস্যদের আচরণ সংসদের মর্যাদা ও শালীনতার পরিপন্থী হলে তিনি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

দুপুর ১২টায় প্রথম মুলতবির পর অধিবেশন শুরু হলে, কর্মী ও জন অভিযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) সংশোধনী বিল, ২০২৬ পেশ করেন । বিল পেশের সময় বিরোধী সদস্যরা নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে পুনরায় আলোচনার দাবি জানান। অধ্যক্ষ ওম বিড়লা বলেন বিলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিস্তৃত আলোচনার প্রয়োজন । কিন্তু বিরোধী সদস্যরা নিজেদের দাবিতে অনড় থাকলে লোক সভার অধিবেশন  দুপুর ২ টো পর্যন্ত স্থগিত করা হয়।  

 

অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি পরিলক্ষিত হয়।বেলা  ১১টায় অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন নথি পেশ করেন। কেমিক্যাল ও সার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করা হয়। এরপর বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ  নিয়ে আলোচনার দাবি জানান এবং  বিরোধীদের হই হট্টগোলের মধ্যে অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়।

 

দুপুর ১২টায় প্রথম মুলতবির পর অধিবেশন শুরু হলে বিরোধীরা আবারও ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে প্রতিবাদ জানান। হই হট্টগোলের মধ্যে রাজ্যসভার অধ্যক্ষ সি.পি. রাধাকৃষ্ণন দুপুর ২টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।