July 28, 2026 10:00 PM

printer

নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশী তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে।

নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশী তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। প্রথমবার মুলতুবি হওয়ার পর দুপুর দু-টোয় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ও মাঝারি এন্টার প্রাইজেস, উন্নয়ন সংশোধনী বিল- ২০২৬ সভায় পেশ করেন। এই বিলে ২০০৬-এর সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হৈ-হট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সভা আগামীকাল বেলা ১১-টা পর্যন্ত মুলতুবি করে দেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।