নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের ১৭৫ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে এই কথা তিনি বলেন, এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের সদর দফতর ধ্বংস করা হয়েছে।
এর আগে, গত সপ্তাহে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এক যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের সিনিয়র কমান্ডার আবু-বিলাল আল-মিনুকি সহ বেশ কয়েকজন সন্ত্রাসবাদী নিহত হয়।
গত কয়েক মাস ধরে নাইজেরিয়া এবং আমেরিকার মধ্যে সামরিক সহযোগিতা ক্রমাগত জোরদার করা হচ্ছে।