June 24, 2026 5:53 PM

printer

নদীয়ার কালিগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে ৬ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।

নদীয়ার কালিগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে ৬ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। এর আগে এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার অতুল জী, আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, নদীয়ার পলাশিপাড়া থেকে একজন এবং মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিনগর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল ফাকার শেখ, জিয়ারুল শেখ ও সাবির শেখ। এই ঘটনায় ২৪ জনের নামে তামান্নার মা সাবিনা ইয়াসমিন অভিযোগ দায়ের করেছিলেন।