প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্হিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের একাদশতম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূল কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা-চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে।
উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপ-রাজ্যপালরা উপস্হিত ছিলেন।