July 8, 2026 10:03 AM

printer

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড ১২৫ রানে ভারতকে হারিয়ে দিয়েছ।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড ১২৫ রানে ভারতকে হারিয়ে দিয়েছ। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ১১ওভার ৪বলে মাত্র ৭৬ রানে সকলে আউট হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে জশ টং ৪টি এবং জোফ্রা আর্চার ৩টি উইকেট নেন।

টস জিতে ভারত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান তোলে ইংল্যান্ড। ফিলিপ সল্ট সর্বাধিক ৭০ রান করেন। স্যাম কারান করেন ৪১ রান। ভারতের হয়ে প্রিন্স যাদব এবং হর্ষিত রানা ২টি করে উইকেট নেন। জোফ্রা আর্চার ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে গেল। এর আগে শনিবার ম্যানচেস্টারে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড ৪ উইকেটে ভারতকে হারিয়েছিল। দুই দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রিস্টল ও সাউদাম্পটনে। টি-টোয়েন্টি সিরিজের পর ভারত ও ইংল্যান্ড তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে মুখোমুখি হবে।