ধর্মতলায় নীট-এর প্রশ্ন ফাঁস কান্ডের প্রতিবাদ মিছিল থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।
আক্রান্ত এক সাংবাদিকের দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণা রাও আজ জানিয়েছে, এই ঘটনায় রাজ্য কি পদক্ষেপ করেছে সে বিষয়ে আগামী ২৫শে অগাস্ট
রিপোর্ট জমা দিতে হবে। একইসঙ্গে এই ধরনের ভিড় নিয়ন্ত্রণ ও মিটিং মিছিলে দুষ্কর্ম রোধে ‘গাইড লাইন বা SOP তৈরি করার বিষয়ে মুখ্যসচিবের কাছে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত।
উল্লেখ্য, দেশের বিভিন্ন রাজ্যে প্রশ্ন ফাঁস-এর প্রতিবাদে যেসব শিক্ষার্থী বিক্ষোভ মিছিলেওংশ নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে কোন দমনমূলক ব্যাবস্থা নেওয়া যাবে না বলে, গতকালই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।