July 11, 2026 9:58 PM

printer

দ্রুত শিল্পায়নে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।

 দ্রুত শিল্পায়নে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পাশাপাশি সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আনবে বলে তিনি জানিয়েছেন। আজ হুগলীর ডানকুনিতে লাক্স কোজির কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, তোলাবাজি, কথায় কথায় বনধ-এর মত অপসংস্কৃতি শিল্পায়নের পথে প্রধান অন্তরায়। রাজ্যে শিল্পের পরিবেশ ফেরাতে সরকার উপযুক্ত পদক্ষেপ করছে বলে জানিয়েছেন তিনি।

শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গ শিল্পের  উপযুক্ত জায়গা হলেও গত পাঁচ দশকের অবহেলার কারণে রাজ্যে শিল্পের খরা বলে অভিযোগ করেন তিনি। সম্প্রসারণের পর এই কারাখানায় ৯ হাজার কর্ম সংস্থান হবে বলে শিল্প মন্ত্রী জানিয়েছেন। 

শ্রমিক মালিক সংঘর্ষ নয়, শ্রমিক ও মালিকের মধ্যে সমন্বয় রেখে রাজ্যে শিল্পায়ন হবে বলে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য মন্তব্য করেছেন।

উল্লেখ্য প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে লাক্স গোষ্ঠীর এই কারখানার সম্প্রসারণ হচ্ছে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।