June 8, 2026 6:24 PM

printer

দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার উত্তরপত্রের জন্য নতুন চালু হওয়া অন-স্ক্রিন মার্কিং পদ্ধতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ-CBSE-কে নোটিশ জারি করেছে।

দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার উত্তরপত্রের জন্য নতুন চালু হওয়া অন-স্ক্রিন মার্কিং পদ্ধতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ-CBSE-কে নোটিশ জারি করেছে। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া-NSUI-এর দায়ের করা এই আবেদনের বিষয়ে দুই বিচারপতি নিনা বনসাল কৃষ্ণ এবং মধু জৈনের বেঞ্চ, কেন্দ্র এবং CBSE-র কাছে জবাব চেয়েছে।

আগামী ১২ ই জুন মামলাটি শুনানি হবে বলে জানিয়েছে আদালত। এই জনস্বার্থ মামলায়, CBSE-র ডিজিটাল মূল্যায়ন পদ্ধতির ন্যায্যতা, স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।