May 21, 2026 11:58 AM

printer

দেশ জুড়ে আজ সন্ত্রাসবাদ-বিরোধী দিবস পালিত হচ্ছে।

দেশ জুড়ে আজ সন্ত্রাসবাদ-বিরোধী দিবস পালিত হচ্ছে। দেশব্যপী অন্যান্য কর্মসূচির পাশাপাশি, শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়।

দেশের যুবসমাজকে সন্ত্রাসবাদ ও হিংসার পথ থেকে দূরে সরিয়ে রাখতে এবং জঙ্গি হামলায় সাধারণ মানুষের দুর্ভোগ ও সন্ত্রাসবাদ কীভাবে জাতীয় স্বার্থের বিরোধী তা তুলে ধরতেই এই দিনটি পালন করা হয়।

উল্লেখ্য ১৯৯১ সালের আজকের দিনেই প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।