June 27, 2026 11:37 AM

printer

দেশে, ‘ফাস্ট ব্রিডার টেস্ট রিঅ্যাক্টর’ থেকে নির্গত পরমাণু তাপশক্তি ব্যবহার করে বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

পরমাণু শক্তি মন্ত্রকের সচিব অজিত কুমার মোহান্তি কালাপক্কমের ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এ  ‘ফাস্ট ব্রিডার টেস্ট রিঅ্যাক্টরথেকে নির্গত পরমাণু তাপশক্তি ব্যবহার করে কপার-ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল‘-ভিত্তিক বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ড. মোহান্তি বলেন, নির্ভরযোগ্য ও কার্বন-মুক্ত বিদ্যুৎ সরবরাহ জন্য বিপুল পরিমাণে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারমানবিক শক্তি বিশেষ কার্যকরি। ভারতের এই উদ্যোগের ফলে  দেশে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে,  কমবে  কার্বন নিঃসরণ। একইসঙ্গে সুস্থায়ী দীর্ঘমেয়াদী উন্নয়নে তা’ সহায়হবে। তিনি আরও বলেন, এই সাফল্য উন্নত পারমাণবিক প্রযুক্তি এবং পরিচ্ছন্ন শক্তি ব্যবস্থার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতারই প্রমাণ।