June 21, 2026 6:16 PM

printer

দেশের ৫৫১ টি শহর এবং বিদেশের ১৪ টি শহরের ৫ হাজারেরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা, নিট ইউজি ২০২৬ আজ অনুষ্ঠিত হয়েছে। 

দেশের ৫৫১ টি শহর এবং বিদেশের ১৪ টি শহরের ৫ হাজারেরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা, নিট ইউজি ২০২৬ আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ লক্ষ ৭৯ হাজারেরও বেশি। ইংরেজী ছাড়াও আরও ১২ টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর দুটো থেকে বিকেল ৫ টা ১৫ পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ।

সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা, জ্যামার, বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা খতিয়ে দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, পরীক্ষার আগে গতকাল দেশ জুড়ে মক ড্রিলের আয়োজন করে। সুষ্ঠু ভাবে পরীক্ষা গ্রহণের জন্য পুলিশের সাহায্যে সর্বত্র ছিল বহুস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় বলে আগেই আশ্বাস দিয়েছিলেন।