June 30, 2026 5:38 PM

printer

দেশের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন – SIR-এর কাজ শুরু হয়েছে।

দেশের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন – SIR-এর কাজ শুরু হয়েছে।

মেঘালয়ে আজ থেকে এস আই আর-এর আওতায় বাড়ি-বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। ৫ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটাররা ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে দাবি ও আপত্তি জানাতে পারবেন।

মহারাষ্ট্রে এই প্রক্রিয়া চলবে ২৯ জুলাই পর্যন্ত। আগামী ৫ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপর দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া শুরু হবে।

কর্ণাটকে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও গণনার কাজ শুরু হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার আজ বেঙ্গালুরুতে এসংক্রান্ত ফর্ম পূরণ করেছেন।

ঝাড়খন্ডেও শুরু হয়েছে তথ্য যাচাই প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৫ আগস্ট। প্রক্রিয়াকে আরও গতিশীল করতে একটি হ্যাশট্যাগ ব্যবহার ক’রে সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক প্রচারও শুরু করা হয়েছে।

দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে আজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, ভোটার তালিকা সংক্রান্ত কোনো দাবি বা আপত্তি ৫ই আগস্ট থেকে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। চূড়ান্ত ভোটার তালিকা ৭ই অক্টোবর প্রকাশ করা হবে। তিনি আরও জানান, ভোটাররা www.voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও এই তথ্য সংগ্রহের ফর্ম পূরণ করতে পারবেন।