দেশের উত্তর ও উত্তর পশ্চিমাংশের বিস্তীর্ণ এলাকা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত। দিল্লীতে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারী করা হয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে আগামী ১২ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। দক্ষিনে উত্তর কেরালামের ৪ টি জেলা কাসারাগড, কান্নুর, ওয়েনাড় ও কোঝিকোড়ে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারী করা হয়েছে। এছাড়াও আরও চারটি জেলায় ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবং বাকি ছ’টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে বন্যাবিধ্বস্ত ওড়িশায় নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ময়ূরভঞ্জ জেলায় অতি ভারী বৃষ্টির লাল এবং অন্য বেশ কয়েকটি জেলাতে কমলা সতর্কতা জারী করা হয়েছে। বৃষ্টির পূর্বাভাসের ফলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।