August 9, 2026 5:26 PM

printer

দেশজুড়ে আজ শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান।

হর ঘর তিরঙ্গা  অভিযান আজ শুরু হচ্ছে। চলবে এই মাসের ১৭ তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হলো নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। এবারের উদযাপনের অংশ হিসেবে সারা দেশে ‘বন্দে মাতরম’ সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে।

ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার ১৪ই আগস্ট সারা দেশে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন পদযাত্রা, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্যান্য স্মারক অনুষ্ঠান। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক নাগরিকদের গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।        এই অভিযানকে কেন্দ্র করে ২০০টিরও বেশি ভারতীয় দূতাবাস, হাইকমিশন এবং কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।