August 14, 2026 10:08 PM

printer

দেশজুড়ে আগামীকাল ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশজুড়ে আগামীকাল ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বিমান বাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে ২১ বার তোপধ্বনি দেওয়া হবে। পুষ্পবৃষ্টির পর প্রধানমন্ত্রী লাল কেল্লার প্রাঙ্গন থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেই সঙ্গে কাল জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ঐতিহ্যের ১৫০ বছর পূর্তি উদযাপন করা হবে।  পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে ভারতের যাত্রায় যুবশক্তির উদ্দীপনাআকাঙ্ক্ষা ও গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টিও তুলে ধরা হবে বলে মনে করা হচ্ছে। লাল কেল্লার এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘বন্দে মাতরম’ গানটি পরিবেশিত হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।