দু-মাস বন্ধ থাকার পর আগামীকাল ১৫ ই জুন থেকে শুরু হচ্ছে, সমুদ্রে মাছ ধরার কাজ। মাছের প্রজননের জন্য প্রতি বছর ১৪ ই এপ্রিল থেকে ১৪ ই জুন পর্যন্ত সরকারি নিয়ম মেনে দু’ মাস বন্ধ ছিল, সমুদ্রে মাছ ধরার কাজ।
পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট, শংকরপুর ও পেটুয়াঘাট থেকে সমুদ্রে রওনা দেবে ছোট বড় মিলিয়ে প্রায় দেড় হাজার নৌকা ও ট্রলার। মাছ ধরার জাল, মাছ সংরক্ষণ করে রাখার জন্য বরফ সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মৎস্য শিকারে যাওয়ার জন্য প্রস্তুত মৎস্যজীবীরা।