July 19, 2026 11:40 AM

printer

দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে ‘শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড’, বৈষ্ণো দেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত

ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে ‘শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড’,  বৈষ্ণো দেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। শ্রাইন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে  জানানো হয়েছে , তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য  সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি তীর্থযাত্রীদের জন্য নিরাপদ বিবেচিত হলেই পুনরায় যাত্রা শুরু করা হবে। আবহাওয়া দপ্তর, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে; এর ফলে বিভিন্ন  এলাকায়  আকস্মিক বন্যা, ভূমিধস ও জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে।