দীর্ঘ ৩৮ বছর আগে বন্ধ হয়ে যাওয়া বেলঘরিয়ার মোহিনী মিলের শ্রমিকদের বকেয়া PF-এর টাকা ফিরিয়ে দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এসংক্রান্ত বিষয়ে শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নস-AICCTU -এর দায়ের করা মামলায় গত ১৫ ই জুলাই কলকাতা হাইকোর্ট এই রায় দেয় বলে ওই শ্রমিক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু জানিয়েছেন। বিচারপতি শম্পা দত্ত পাল, তাঁর রায়ে Employees’ Provident Fund Organisation (EPFO)-কে আইন অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করে মোহিনী মিলের শ্রমিকদের প্রাপ্য পিএফ-এর টাকা যত দ্রুত সম্ভব পরিশোধের জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে পিএফ অর্গানাইজেশনকে তাদের ফান্ড থেকে এই অর্থ দিতে বলা হয়েছে।
আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, কারখানার অস্তিত্ব নিয়ে প্রশ্ন থাকলেও শ্রমিকদের ন্যায্য প্রভিডেন্ট ফান্ড নিশ্চিত করার দায়িত্ব PF দপ্তর এড়িয়ে যেতে পারে না।
উল্লেখ্য, প্রায় চার দশক আগে, ২১ জুন ১৯৮৮ সালে বেলঘরিয়ার ঐতিহ্যবাহী মোহিনী মিল বন্ধ হয়ে যায়।