July 27, 2026 9:39 AM

printer

দিল্লী সরকার ‘দিল্লি মহিলা কমিশন’ এবং ‘দিল্লি সংখ্যালঘু কমিশন’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

দিল্লী সরকার ‘দিল্লি মহিলা কমিশন’ এবং ‘দিল্লি সংখ্যালঘু কমিশন’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবে লতা গুপ্তার নাম ঘোষণা করা হয়েছে। শ্যাম বালা, মালতী ভার্মা, লতা সোধি, সানরিকা শর্মা ঝা ও রেণু ভাল্লাকে এই কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে, নির্মল জৈন, দিল্লি সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন। কুলদীপ সিং ও মোহাম্মদ হারুন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, এই দুটি কমিশন গঠনের লক্ষ্য হলো নারীর অধিকার, সুরক্ষা এবং ক্ষমতাকে শক্তিশালী করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।