দিল্লীর একটি আদালত, ২০২০ সালে উত্তর পূর্ব দিল্লীতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমী পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেইন এবং অন্য চারজনকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হুসেইন সহ ১১ জনের অভিযোগের বিষয়টির শুনানী গ্রহণ করেন। দাঙ্গা লাগানো, অপরাধ্মূলক কাজকর্ম এবং খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে হুসেইনকে। মৃত অঙ্কিত শর্মার বাবা রবীন্দ্র কুমার দয়ালপুর থাকায় এই অভিযোগ দায়ের করেন। ২০২৩ সালের ২৪ শে মার্চ দিল্লীর ঐ আদালত হুসেন সহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল।
News On AIR | July 13, 2026 8:56 PM
দিল্লীর একটি আদালত, ২০২০ সালে উত্তর পূর্ব দিল্লীতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমী পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেইন এবং অন্য চারজনকে দোষী সাব্যস্ত করেছে।