দিল্লি সরকার, দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের নির্দেশিকা অনুমোদিত হয়েছে। ২০২৬-২৭ সালের বাজেটে এই প্রকল্পের জন্য ৫ হাজার ১১০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।
News On AIR | July 29, 2026 11:43 AM
দিল্লি সরকার, দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে।