March 23, 2025 7:26 PM

printer

দিল্লি বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল শুরু হতে চলেছে।

দিল্লি বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল শুরু হতে চলেছে। প্রাথমিকভাবে এই অধিবেশন আগামী ২৮ তারিখ অব্দি চলার কথা থাকলেও, এর সময়সীমা প্রয়োজনে বাড়তে পারে। আগামী সোমবার, দিল্লি পরিবহন নিগম-ডি টি সি সংক্রান্ত কম্পট্রোলার ও অডিটর জেনারেল-সি এ জি-র একটি রিপোর্ট বিধানসভায় পেশ হতে চলেছে।
আগামী মঙ্গলবার বিধানসভায় বাজেট উপস্থাপিত হওয়ার পর, ২৬ তারিখ বিধায়করা এই সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন।