দাম এক ধাক্কায় ২৯ টাকা বাড়লো। গৃহস্থের জন্য ব্যবহার যোগ্য ১৪ কিলো ২০০ গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লীতে রান্নার গ্যাসের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে দাঁড়ালো ৯৪২ টাকা। কোলকাতায় দর পৌঁছে গেল ৯৬৮ টাকায়।
পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে গত ৭ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা। পাশাপাশি ৫ কেজি সিলিন্ডারের দামও ১০ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ৩৮৫ টাকা ৫০ পয়সা। যদিও ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এ দফায় অপরিবর্তিত থাকছে।